Tuesday, April 7, 2026

নিজস্ব রাজনৈতিক দল শুরুর আগেই হুমকির মুখে গুলাম নবি আজাদ

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে নিজস্ব রাজনৈতিক দল শুরুর আগেই এক জঙ্গি সংগঠনের হুমকির মুখে পড়লেন সদ্য কংগ্রেস ছেড়ে আসা বর্ষীয়াণ নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। একটি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ তথা টিআরএফ সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করেছে। ওই জঙ্গি গোষ্ঠীর দাবি, গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) কংগ্রেস ছেড়ে দেওয়া ও নিজের রাজনৈতিক দল তৈরির চেষ্টা কোনও আকস্মিক ঘটনা নয়। এটা একটা সুচিন্তিত পদক্ষেপ। কংগ্রেসে থাকাকালীনই এই বিষয়ে মনস্থ করে ফেলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর গোপন বৈঠকও হয়েছিল বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ থেকে সন্ত্রাসবাদী সংগঠনগুলির কাছে অস্ত্র ছাড়ার আহ্বান জানিয়েছিলেন সদ্য কংগ্রেসত্যাগী বর্ষীয়ান রাজনীতিক গুলাম নবি আজাদ। তার ২৪ ঘণ্টা কাটার আগেই খুনের হমকি পেলেন তিনি। ওই বিজ্ঞপ্তিতে আজাদকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করা হয়েছে। দাবি করা হয়েছে, তিনি বিজেপির হয়ে কাজ করছেন। খুনের হুমকি প্রসঙ্গে আজাদ অবশ্য জানিয়েছেন, তিনি শান্তির পথ থেকে সরবেন না।

কাশ্মীর হিংসা ছড়ানোর জন্য পড়শি রাষ্ট্র পাকিস্তানেরও সমালোচনা করেন আজাদ। জানান একটা বিপর্যস্ত দেশ নিজের স্বার্থসিদ্ধির জন্য উপত্যকাকে রক্তে রাঙাচ্ছে। বারামুলার একটি জনসভা থেকে আজাদ জানিয়েছিলেন, কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর মিথ্যা প্রতিশ্রুতি তিনি দিতে পারবেন না। এই কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “৩৭০ ধারা পুনঃপ্রবর্তন করতে হলে লোকসভায় ৩৫০ জন সদস্যের প্রয়োজন, রাজ্যসভাতেও ১৭৫ জন সদস্যের সমর্থন প্রয়োজন।” উপত্যকায় কর্মসংস্থান তৈরি করতে, স্থানীয় মানুষদের জীবিকা এবং বাসস্থান সুরক্ষিত রাখতে তাঁর দলকে সমর্থন জানানোর অনুরোধ জানান তিনি।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...