Wednesday, February 25, 2026

Today market price: আজকের বাজার দর

Date:

Share post:

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। সেই সঙ্গে লেয়ার মুরগি ২৬০ টাকা, দেশী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।

অন্যদিকে কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সবজিও বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে বরবটি ৪০ থেকে ৫০ টাকা কেজি, বেগুন ৪০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা, করোলা ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, পটল, ঢেঁড়স, ঝিঙে প্রতি কেজি ৪০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা।
আদা ও রসুনেরও দাম কেজি প্রতি কিছুটা বেড়েছে। আদা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে।
বাজার ঘুরে দেখা গেছে, দেড় থেকে ২ কেজি ওজনের কাতলা ৩০০-৩৫০ টাকা; ২ থেকে ৪ কেজি ওজনের কাতলা ৪০০-৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ টাকা, বড় সাইজের বোয়াল ৭০০ টাকা, ছোট সাইজের বোয়াল ৫০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, ৩ কেজি ওজনের দেশি রুই ৫৫০ টাকা, ছোট রুই ৩০০-৩৫০ টাকা, পাবদা ৫০০ টাকা, ট্যাংরা ৫০০ টাকা, চিতল ৬০০ টাকা, কৈ ২৫০-৩৫০ টাকা, শোল ৫০০ টাকা, দেশি মাগুর ৬৫০ টাকা।
খাসির মাংস – ৮০০ টাকা কেজি।

spot_img

Related articles

শুভেন্দু নন্দীগ্রামে যাওয়ার পরই পালাবদল! বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ‘বিজেপি’র অনাস্থা

নন্দীগ্রামে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করার পর সাধারণ মানুষ সেখানে ভিড় করেছে বিপুলভাবে। আর...

ভোরের হাওড়ায় চলল গুলি: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন প্রোমোটারকে

ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি (firing) করে প্রোমোটার যুবককে...

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...