Wednesday, June 24, 2026

জয় হিন্দ বাহিনীর উদ্যোগে উত্তর কলকাতায় ঘুরে ঘুরে ঘুড়ি বিতরণ

Date:

Share post:

বিশ্বকর্মা পুজো (Biswakarma Puja) মানে শহরে উৎসবের মেজাজ। আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে দুর্গোৎসব (Durga Puja)। একরাশ আনন্দ আর ঐতিহ্যকে সঙ্গী করে বাঙালির পুজোর মরশুমকে আরও রঙিন করে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় এবার ঘুরে ঘুরে ঘুড়ি বিতরণ (Kites distribution) করল জয় হিন্দ বাহিনী (Jay Hind Bahini)।

মার্লিন গ্রুপের সহযোগিতায় মার্লিন সিএসজেসি ফুটবল টুর্নামেন্ট ২০২২

উত্তর কলকাতার (North Kolkata) প্রাচীনতম ঐতিহ্য বিশ্বকর্মা পুজোর ঘুড়ি । সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে করোনা পরবর্তী পুজোর মরশুমে এক বিশেষ উদ্যোগ নেওয়া হল। কলকাতা জয় হিন্দ বাহিনীর সহযোগিতায় উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে ঘুড়ি বিতরণ করা হল। বিগত বেশ কয়েক বছর ধরে এলাকার শিশুদের মুখে হাসি ফোটাতে একটু ব্যতিক্রমী চিন্তাভাবনা করছেন উদ্যোক্তারা। অনলাইন আর মোবাইলের যুগে ঘুড়ি ওড়ানোর সেই আনন্দ ক্রমশই হারিয়ে যাচ্ছে। কিন্তু শিকড়কে হারিয়ে যেতে দেওয়া যায় না , তাকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ গড়তে হয়। জয় হিন্দ বাহিনীর এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক তথা উপ মহানাগরিক অতীন ঘোষ (Atin Ghosh), তিন নম্বর ওয়ার্ডের দেবিকা চক্রবর্তী , উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি  কৃষ্ণ প্রতাপ সিং , উত্তর কলকাতা জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি কমলেশ গঙ্গোপাধ্যায় ,উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক বাবু মান্না, সহ সভাপতি চন্দন লৌহ সহ বিশিষ্ট জনেরা।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...