Friday, June 26, 2026

বাহাত্তরে পা দিলেন মোদি, প্রধানমন্ত্রীর জন্মদিনে ভারতের মাটিতে এল ৮ চিতা

Date:

Share post:

নামিবিয়া থেকে গোয়ালিয়র এর বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ, ৭০ বছর পর ভারতে এলো চিতা (Cheetah)। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) ৭২ তম জন্মদিনের অন্যতম আকর্ষণ যেন তারাই। দিনভর ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। মোদির জন্মদিন উপলক্ষে পুরীর সৈকতে বালির ওপর পাঁচ ফুটের ভাস্কর্য তৈরি করলেন উড়িষ্যার শিল্পী সুদর্শন পট্টনায়ক। আজ থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত একগুচ্ছ সেবামূলক কর্মসূচির ঘোষণা বিজেপির।

১৭ সেপ্টেম্বর ২০২২, বাহাত্তরের তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মী সমর্থকরা নরেন্দ্র মোদির জন্মদিন পালন করতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন করেছেন। আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইতিমধ্যেই নামিবিয়া থেকে গোয়ালিয়রে নিয়ে আসা হয়েছে আটটি চিতা। চিনুক হেলিকপ্টারে করে চিতাদের নিয়ে আসা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর কুনো জাতীয় অভয়ারণ্যে ছাড়বেন প্রধানমন্ত্রী। প্রায় ৭ দশক পর ভারতের মাটিতে চিতার আগমন। পাশাপাশি বিশ্বকর্মা পুজো উপলক্ষে আইটিআই পড়ুয়াদের জন্য আয়োজিত একটি সম্মেলনেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যাবেলায় জাতীয় লজিস্টিক নীতির ঘোষণা করবেন তিনি, বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির মধ্যে দিঘার সমুদ্র সাফাই অভিযান থেকে শুরু করে খড়্গপুরের সাফাই অভিযান -ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। শুধু তাই নয়,আগামী ১৫ দিন সেবা কর্মসূচির ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...