Friday, June 12, 2026

ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ, আজ বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে স্বাস্থ্য দফতর

Date:

Share post:

দোরগোড়ায় পুজো। তার আগে ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ। তারই মাঝে আজ, শনিবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্যভবন। জানা গিয়েছে, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের উপস্থিতিতে ভার্চুয়ালি এই বৈঠক হবে। ডেঙ্গু চিহ্নিতকরণ ও চিকিৎসা নিয়ে সরকারের যে নির্দেশিকা, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি যাতে তা মেনে চলে মূলত সেই বিষয় এদিন হাসপাতালগুলির প্রতিনিধিদের স্মরণ করিয়ে দেওয়া হতে পারে।

 

অন্যদিকে, ডেঙ্গু যেহেতু একটি নোটিফায়েবল ডিজিজ, তাই ডেঙ্গু ধরা পড়লে এবং কোনও রোগী ডেঙ্গুতে মারা গেলে তা যাতে তৎক্ষনাত সরকারকে জানানো হয় সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হতে পারে আজ। তাই ডেঙ্গু নিয়ে সরকারের ডেটাবেস যাতে শুধুমাত্র সরকারি হাসপাতাল নির্ভর না হয়, সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে স্বাস্থ্য দফতর।

এ বছর রাজ্যজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলা ও পুরসভা এলাকাগুলিতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যেমন প্রশাসনের তরফে সচেতনতা বাড়ানো হচ্ছে, তেমনই চিকিৎসা ব্যবস্থাকেও কার্যকরী করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে থাকতেই ডেঙ্গু মোকাবিলায় উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন:প্রকাশিত হল “সময় যানের ইতিহাস”

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...