Saturday, June 27, 2026

মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল ইউজিং, রিখটার স্কেলে তীব্রতা ৭.২

Date:

Share post:

ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ইউজিং শহর (Yujing City)। তাইওয়ানের (Taiwan)ইউজিং থেকে প্রায় ৮৫ কিলোমিটার পূর্ব দিকে ভূমিকম্পের উৎস স্থল বলছেন আবহাওয়াবিদরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৭.২। স্থানীয় সূত্রে জানা যায় ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে একটি দোতলা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ধসে পড়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে সুনামির (Tsunami alert) সতর্কতা। রাজধানী তাইপেই দ্বীপের উত্তর প্রান্তেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে এই মারাত্মক কম্পন অনুভূত হয়। তাইওয়ানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। প্রবল ভূমিকম্পের আঘাতের পর জাপানের পশ্চিমের দ্বীপ ইয়োনাগুনির কাছে পৌঁছে যায় এর তীব্রতা। ঠিক তারপরই সুনামির সতর্কতা জারি করাব হয়েছে। এলাকার বাসিন্দাদের সমুদ্র সৈকত থেকে দূরে থাকতে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে ইউএসজিএস (USGS)। আজ বিকেল বা রাতের দিকে ফের ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...