Monday, April 6, 2026

বিদেশ থেকে বিজ্ঞানীদের ডেকে এনে ফেলোশিপের টাকা দিল না কেন্দ্র

Date:

Share post:

ঘটা করে বিদেশ থেকে আমন্ত্রণ জানিয়ে এই দেশে নিয়ে আসা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা করতে পারল না কেন্দ্র সরকার। দেশ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করান হয়েছিল বিদেশ থেকে ডেকে নিয়ে আসা বিজ্ঞানীদের (Scientist)। অথচ মুখরক্ষা করতে ব্যর্থ বিজেপি সরকার (BJP Government)। আমন্ত্রিত বিজ্ঞানীরা গত কয়েকমাস ধরে কোনও বেতন বা সাম্মানিক পাচ্ছেন না বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রকের বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট (Bio Technology Department) রামালিঙ্গস্বামী ফেলোশিপের (Ramalingaswamy Fellowship) জন্য তহবিল প্রকাশে দেরির জন্য সমস্যায় বিজ্ঞানীরা।

প্রয়াত অধ্যাপক ভুলিমিরি রামালিঙ্গস্বামীর (Prof. Bhulimiri Ramalingaswamy) নামে ফেলোশিপ (Fellowship) এর নামকরণ করেছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। তিনি একজন প্যাথলজিস্ট এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মহাপরিচালক ছিলেন। তাঁর নামে এই ফেলোশিপ তৈরির লক্ষ্য ছিল দেশের বুকে পিএইচডি বা এমডি সহ বিজ্ঞানী তৈরি করা। এই ধরনের বিজ্ঞানীরা ভারতের বাইরে পোস্ট-ডক্টরাল পদে অধিষ্ঠিত হন । জৈবপ্রযুক্তি, বায়ো ইঞ্জিনিয়ারিং এবং কৃষি বা স্বাস্থ্যসেবা সহ জীববিজ্ঞানে কাজ করছেন তাঁরা। রামালিঙ্গস্বামী ফেলোশিপ হিসাবে নির্বাচিত একজন বিজ্ঞানী এক লক্ষ টাকা মাসিক ফেলোশিপ, বাড়ি ভাড়ার টাকা এবং পাঁচ বছরের জন্য বার্ষিক ১০ লক্ষ টাকা গবেষণা অনুদান পান। এই সময়কালের মধ্যে,তাঁরা যে প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ পেয়েছেন সেখানে বা অন্য কোথাও ফুল-টাইম ফ্যাকাল্টি বা বিজ্ঞানী হিসাবে পূর্ণ-সময়ের জন্য যুক্ত থাকবেন বলে আশা করা হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, সরকারি এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজগুলি রামালিঙ্গস্বামী ফেলোশিপের নিমন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে।

বায়োটেকনোলজি বিভাগের তরফ থেকে বলা হয়েছে, তহবিল শীঘ্রই প্রকাশ করা হবে। কিন্তু দেরি কেন তার ব্যাখ্যা মেলে নি। প্রসঙ্গত, ২০২১-২২ সালে, বায়োটেকনোলজি বিভাগ ৬১ জন বিজ্ঞানীকে ফেলোশিপ অফার করেছে যারা ইংল্যান্ড, আমেরিকা, বেলজিয়াম, কানাডা, ইজরায়েল, ফ্রান্স, জার্মানি এবং সুইজারল্যান্ড সহ বিদেশে পোস্ট-ডক্টরাল গবেষণা বা সমতুল্য পদে ছিলেন। এক বছর আগে যোগ দেওয়া এক বিজ্ঞানী ৯ মাসের বেতন বা গবেষণা অনুদান পাননি।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...