Friday, April 10, 2026

হাই মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদা, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

Date:

Share post:

হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে (High Madrasa Management Committee Election) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মালদার (Malda) চাঁচল ও রতুয়ায়। রবিবার প্রথমে মালদার চাঁচলে নয়া তুলি মহানন্দাপুর হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনার খবর প্রকাশ্যে আসে। পরে রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাটনা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচনে হার নিশ্চিত (Certain Defeat) জেনেই অশান্তি পাকানোর চেষ্টা করছে কংগ্রেস (Congress) ও সিপিএম (CPIM) এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এদিন বুথের ১০০ মিটারের মধ্যেই জমায়েতের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওঠে ছাপ্পা ভোটের অভিযোগও।

এরপর পুলিশ বুথের সামনে থেকে কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকদের সরিয়ে দেতে গেলেই বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় মালদার দুই নির্বাচন কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় র্যা ফ (RAF)।

তবে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মালদা জেলার তৃণমূল (Malda TMC) শীর্ষ নেতৃত্ব। মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সী (Abdul Rahim Bakshi) জানান, আমরা সুষ্ঠ নির্বাচন (Fair Election) চাই। কংগ্রেস ও সিপিএম-র আনা সমস্ত অভিযোগই মিথ্যা (False) ও ভিত্তিহীন (Baseless)। ওদের হার নিশ্চিত জেনেই এমন অশান্তি করছে।

অন্যদিকে, রবিবার রতুয়া-১ ব্লকের চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাটনা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিরোধীদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় র্যাফ।

Related articles

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...