Friday, June 26, 2026

হোস্টেলে ছাত্রীদের স্নানের ভিডিও ভাইরাল, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Date:

Share post:

দল বেঁধে একসঙ্গে হোস্টেলে স্নান করছিল একদল ছাত্রী। গোপনে সেই ছবি মোবাইল বন্দি করে সিমলার এক বন্ধুর কাছে পাঠিয়ে দেয় অন্য এক ছাত্রী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় স্নানের ভিডিও আপলোড করে সিমলার সেই তরুণ। যা রীতিমত ভাইরাল। এই ঘটনায় লজ্জায় আত্মহত্যর চেষ্টা করে আট ছাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:নৃশংস! ঋণ শোধ করতে পারেননি কৃষক বাবা, অন্তঃসত্ত্বা মেয়েকে পিষে মারল ট্রাক্টর

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে । তবে এই ঘটনার দায় এড়িয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিযোগ, তাদের চাপ দিয়ে বিষয়টি চেপে দিতে চাইছে কর্তৃপক্ষ। তাতেই ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্রতিবাদ বিক্ষোভে নামে। শুরু হয় আন্দোলন।

শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ আন্দোলন। পড়ুয়ারা শনিবার গভীর রাতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেরাও করে এবং ‘উই ফর জাস্টিস’ স্লোগান দিতে থাকে। জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রীটিকে ‘অন্যত্র’ রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে সে হামলার শিকার না হয়।এমনকি, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিক্ষোভ থামাতে গভীর রাতে লাঠি চালায় পুলিশ। পড়ুয়ারা এখনও ক্যাম্পাসের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, ওই ছাত্রী দীর্ঘদিন ধরে অন্য ছাত্রীদের স্নানের দৃশ্য ভিডিও তৈরি করে সিমলার ওই তরুণের কাছে পাঠাচ্ছিল।কিন্তু স্নানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন ওই তরুণ। তাতেই স্তম্ভিত হয়ে পড়েন ছাত্রীরা।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...