Saturday, April 4, 2026

জর্জের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে জয় লাল-হলুদের

Date:

Share post:

রবিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। এদিন সকালে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে জর্জের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে নামে লাল-হলুদ ব্রিগেড । আর সেই ম্যাচে জর্জকে ৩-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন নাওরেম মহেশ সিং, ভিপি সুহের এবং এলিয়ান্দ্রো।

ম‍্যাচে এদিন প্রথমার্ধে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নামান স্টিফেন। ম‍্যাচের ১৫ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে গোল করে নাওরেম মহেশ সিং। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০। এরপর দ্বিতীয়ার্ধে ক্লেইটন সিলভা, ভিপি সুহের, ইভান গোঞ্জালেজ, সৌভিক চক্রবর্তীদের নামান স্টিফেন। দ্বিতীয়ার্ধে হওয়া দুটি গোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নবি হুসেন খান। রাইট ব্যাক পজিশনে খেলা নবির ক্রসেই গোল করেন এলিয়ান্দ্রো ও ভিপি সুহের। ম‍্যাচের ৫১ মিনিটে গোল করেন ভিপি সুহের। আর ৬২ মিনিটে গোল করেন এলিয়ান্দ্রো।

সামনেই কলকাতা লিগ, আর তারপরই শুরু আইএসএল। হাতে সময় এক মাসেরও কম। এই পরিস্থিতিতে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া স্টিফেন কনস্ট‍্যান্টাইন। তাই এই ম‍্যাচের আয়োজন। ম্যাচে দুরন্ত পারফরম্যান্স অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডান ও’ ডোহার্টি। তার পায়ে রে ভালো খেলা রয়েছে, এই ম্যাচে অনেকটাই বোঝা গেল। বল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে মাঝমাঠ নিয়ন্ত্রণ করা, বেশ ভালোভাবেই সেরেছিলেন ২৪ বছরের এই মিডফিল্ডার।

আরও পড়ুন:অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা ভারতীয় দলে, করোনা আক্রান্ত মহম্মদ শামি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...