Friday, June 26, 2026

টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার স্কুলেরই প্রাক্তন ছাত্র সহ ৪

Date:

Share post:

স্কুলে ক্লাস চলাকালীন আচমকা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে একজন স্কুলেরই প্রাক্তন ছাত্র। রবিবার সকালেই তাদের গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ।  ধৃতদের আজই ব্যারাকপুর আদালতে তোলা হবে । পুরনো আক্রোশ, না কি অন্য কোনও কারণে বোমা ছোড়া হয়েছে তার জন্য অভিযুক্তদের জেরা করছে পুলিশ।

আরও পড়ুন:টিটাগড়ে স্কুলের ছাদে ক্লাস চলাকালীন বি*স্ফোরণ, আতঙ্কিত পড়ুয়ারা

শনিবার স্কুল চলাকালীন টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমা বিস্ফোরণ ঘটে।স্কুলের ছাদে বোমা ফেলে দুষ্কৃতীরা। মুহূর্তে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সেই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে।

বেলা পৌনে বারোটা নাগাদ স্কুলের ছাদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই সময় স্কুলে প্রায় ৮০০ পড়ুয়া হাজির ছিল। বোমাটি স্কুলের ছাদে ফাটায় প্রাণহানি এড়ানো গিয়েছে। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশও। এরপর স্কুলের ছাদে বোমাবাজির ঘটনায় স্থানীয় চারজনকে পুলিশ গ্রেফতার করেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...