Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ডুরান্ড কাপ  চ‍্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি । রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনালে মুম্বই সিটি এফসি-কে ২-১ হারাল সুনীল ছেত্রীর দল। বেঙ্গালুরুর হয়ে গোল করেন শিবশক্তি এবং অ্যালান কোস্তা। মুম্বইয়ের একমাত্র গোলদাতা আপুইয়া।

২) লজেন্স মাসিকেই ডুরান্ড কাপের ফাইনালের আগে বিশেষ অভ্যর্থনা জানাল বেঙ্গালুরু এফসি। এক পাঁচতারা হটেলে বিএফসি ফুটবলারদের সঙ্গে লাঞ্চ পর্ব সারলেন লজেন্স মাসি। সেই ভিডিও নিজেদের সোশ‍্যাল মিডিয়ায় ছেড়েছে বিএফসি।

৩) মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল । কিন্তু তার আগে সেই ম্যাচের ঘিরে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্ন। গত শনিবার পাঞ্জাব ক্রিকেট সংস্থাকে কড়া চিঠি দিল চণ্ডীগড় পুলিশ। বকেয়া পাঁচ কোটি টাকা দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে পাঞ্জাব ক্রিকেট সংস্থাকে।

৪) টি-২০ বিশ্বকাপে কি কোহলিকে ওপেন করতে দেখা যাবে? জবাবে রোহিত বলেন, “কোহলি একটা বিকল্প। এরকম বিকল্প থাকলে ভাল হয়। বিশ্বকাপে আপনি এমন দল চান যেখানে যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে পারবে।

৫) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ঝুলন গোস্বামীর বোলিং বুঝিয়ে দিল ভারতীয় দলের এখনও অন্যতম সেরা পেসার তিনিই। ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে জিতল ভারত।

আরও পড়ুন:Today market price: আজকের বাজার দর

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...