Friday, June 26, 2026

SSC দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা ইডি-র, ‘অপা’-র ১০৩ কোটির সম্পত্তির খতিয়ান

Date:

Share post:

SSC দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল ইডি (ED)। তদন্ত শুরু ৫৮দিনের মাথায় ১৭২ পাতার চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক। সেখানে নাম আছে প্রাক্তন মন্ত্রী ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukharjee)। সোমবার, বেলা পৌঁনে তিনটে নাগাদ দুটি ট্রাঙ্কে নথি নিয়ে ব্যাঙ্কশাল আদালতে যায় ইডি। আধঘণ্টা পরে চার্জশিট পেশ করে।

চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় মোট ১০৩ কোটির সম্পত্তির খতিয়ান রয়েছে। পার্থ ও অর্পিতার-সহ ৬ টি সংস্থার কথা চার্জশিটে উল্লেখ রয়েছে বলে খবর।
• পার্থ-অর্পিতার অস্থাবর সম্পত্তির সংখ্যা ৪০; মূল্য ৪০.৩৩ কোটি টাকা।
• পার্থ-অর্পিতার ৩৫ টি অ্যাকাউন্টের অর্থের পরিমাণ ৭ কোটি ৮৯ লক্ষ টাকা। প্রায় ৪৯ কোটি টাকা নগদ উদ্ধার।
• ৫ কোটি ৮ লক্ষ টাকার সোনা উদ্ধার।
• বাজেয়াপ্ত ফ্ল্যাট, বাগানবাড়ি, জমি, সোনার গয়না; সম্পত্তির পরিমাণ ১০৩ কোটি ১০ লক্ষ টাকা।

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারে ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে ইডি। এখনও পর্যন্ত SSC দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার ৬ জন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...