Monday, April 6, 2026

NIA-এর হাতে গ্ৰেফতার মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী

Date:

Share post:

দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থেকেও শেষ রক্ষা হলো না অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র(NIA) হাতে গ্রেফতার হতে মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী(Samrat Chakraborty)। সোমবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

বাম জমানা থেকেই মাওবাদী কার্যকলাপে জড়িত এই সম্রাট চক্রবর্তী কিষেনজির ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কলকাতার দায়িত্ব ছিল তাঁর উপর। সিঙ্গুর ও নন্দীগ্রামে মাওবাদীদের যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তাতে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন সম্রাট। ২০১৬ সালে অসম গিয়ে সেখানেও মাওবাদী কার্যকলাপ সাধারণ মানুষকে বোঝাতেন তিনি। বিষয়টি তদন্তকারীদের নজরে পড়ার পর সেখানে ধর আকর্ষ শুরু হতে ফের কলকাতায় ফিরে আসেন সম্রাট।

কলকাতায় কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে থাকতে শুরু করেন তিনি এবং একটি গোডাউনে কাজ নেন। কাজের আড়ালে চলত তার মাওবাদী কার্যকলাপ। গোপন সূত্রে, সম্রাটের খবর পাওয়ার পর তৎপর হন এনআইএ আধিকারিকরা। শুরু হয় নজরদারি। তার বর্তমান ডেরা সম্পর্কে এনআইএ জানতে পারলেও তাকে পাকড়াও করতে যথেষ্ট ব্যাগ পেতে হয় তদন্তকারীদের। কারণ অন্তত কুড়িটি নাম ব্যবহার করত সম্রাট। সোমবার সকালে কুখ্যাত মাও নেতা গৌর চক্রবর্তীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সম্রাট। সেই সময় গ্রেপ্তার করা হয় তাঁকে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...