Sunday, June 28, 2026

হুড়মুড়িয়ে দেওয়াল ভেঙে নয়ডায় মৃত ৪ শ্রমিক, বর্ধমানে এক বৃদ্ধা

Date:

Share post:

উত্তরপ্রদেশের নয়ডায় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু ৪ শ্রমিক।জানা গিয়েছে, মঙ্গলবার আচমকা নয়ডার এক বহুতলের বাইরের দিকের দেওয়াল ভেঙে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। মোট ১৩-১৪ জন শ্রমিক ওই দেওয়ালে চাপা পড়েন। এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি ৯ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,
নয়ডার সেক্টর ২১-এর একটি বড় আবাসনের বাইরের দেওয়াল ভেঙে এই দুর্ঘটনাটি ঘটে। আচমকা দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় বেশ কয়েকজন চাপা পড়েন। তাঁদের উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। ৯ জন চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি। উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ ও দমকল বিভাগ। পাঠানো হয়েছে বুলডোজারও।

স্থানীয় পুলিশ (UP Police) আধিকারিকরা জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়।
ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন । ঠিক কী কারণে ওই দেওয়াল ভেঙে পড়ল তা জানা যায়নি। সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কারও গাফিলতি রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে প্রশাসন।

এরই পাশাপাশি, ভেঙে পড়া মাটির বাড়ির দেওয়ালের নীচে চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম সুষমা মুখোপাধ্যায়(৬৪)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার মহুনারা গ্রামে। সোমবার দুপুরে নিজেদের মাটির বাড়ির দেওয়ালের পাশে বসে সুষমাদেবী ঘুঁটে রোদে শুকাতে দিচ্ছিলেন। ওই সময়ে দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়লে তিনি তার নীচে চাপা পড়ে যান। প্রতিবেশী ও আত্মীয়রা ভেঙে পড়া মাটির দেওয়ালের অংশ সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় সুষমাদেবীকে উদ্ধার করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বৃদ্ধার মৃত্যু হয়।

মৃতার ছেলে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের মাটির বাড়িটি বহু দিনের পুরোনো হওয়ায় বাড়িটি দুর্বল হয়ে পড়েছে। মাটির বাড়িটি বিপজ্জনক অবস্থায় তৈরি হওয়ায় লোক দিয়ে মাটির বাড়ির দেওয়াল ভেঙে ফেলার কাজ চলছিল। এদিন তাঁদের মাটির বাড়িটির পশ্চিম দিকের দেওয়ালের পাশে বসে তাঁর মা ঘুঁটে শুকাতে দিচ্ছিলেন। তখন এক শ্রমিক পূর্ব দিকের দেওয়াল ভাঙছিল। ওই সময়ে আচমকাই পশ্চিম দিকের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়লে তাঁর মা দেওয়ালের নীচে চাপা পড়ে মারাত্মক জখম হন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...