Friday, March 6, 2026

বুধে ‘আলিপুর মিউজিয়াম’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আলিপুর সংশোধনাগারে ‘আলিপুর মিউজিয়াম’-এর (Alipur Museum) উদ্বোধন বুধবার। বিকেল সাড়ে চারটে নাগাদ ‘ইন্ডিপেন্ডেস মিউজিয়াম’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজোর মরসুমে এটি রাজ্যবাসীর জন্য রাজ্য সরকারের উপহার।

১৫ অগাস্ট রাজভবন থেকে মিউজিয়ামের শেষ মুহূর্তের কাজ দেখতে যান মুখ্যমন্ত্রী। তাঁকে মিউজিয়াম ঘুরিয়ে দেখান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ আদিগঙ্গার পাড়ের ১৯০৬ সালে তৈরি হয় এই ভবন। ব্রিটিশ জমানায় নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, বিধানচন্দ্র রায়ের কখন না কখন এই জেলে ছিলেন। তাঁদের ব্যবহৃত কুঠুরি ‘হেরিটেজ সাইট’ হিসেবে চিহ্নিত করা রয়েছে। কুঠুরিগুলির সামনে তাঁদের নামের ফলক বসেছে। ঐতিহ্য অক্ষুন্ন রেখেই এই মিউজিয়াম তৈরি হয়েছে।

আলিপুর সংশোধনাগারের ভিতরেই রয়েছে নেহরু ভবন, দোতলার নেতাজি ভবন। সঙ্গে আছে চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়ের ব্যবহৃত কুঠুরি। আলিপুর জেলেই ফাঁসি দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামী অনন্তহরি মিত্রকে। ফাঁসি হয় প্রমোদরঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত-সহ অনেক স্বাধীনতা সংগ্রামীদের। সেই ফাঁসির মঞ্চও নতুনভাবে গড়া হয়েছে।

বেশ কয়েক বছর আগেই আলিপুর সংশোধনাগার থেকে বারুইপুর সংশোধনাগারে বন্দিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মূল ফটকের বসানো হয়েছে ইন্ডিপেনডেন্স মিউজিয়ামের বোর্ড। রাজ্যে একাধিক মিউজিয়াম থাকলেও এই প্রথম স্বাধীনতা সংগ্রামীদের জীবন সম্বন্ধীয় মিউজিয়াম তৈরি করা হচ্ছে।

spot_img

Related articles

সপ্তাহান্তেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কিন্তু তৈরী নয় বুথ ও বুথের সংখ্যা

দোরগোড়ায় রাজ্যের বিধানসভা নির্বাচন। সপ্তাহ শেষ হলেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। কিন্তু এখনও পর্যন্ত...

যাত্রী সাচ্ছন্দ্য বাড়াতে বাস সংস্কারের উদ্যোগ রাজ্যের

যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে রাজ্য সরকার তাদের হাতে থাকা পুরনো বাস সংস্কারের (West Bengal Transport) উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ...

SIR বাঙালির বিরুদ্ধে নিম্নমানের চক্রান্ত! ধর্নামঞ্চ থেকে প্রতিবাদ সাংবাদিক রন্তিদেবের

SIR বাঙালির বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র! মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্নামঞ্চ থেকে বাঙালির বিরুদ্ধে বিজেপি-কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে...

বড়মার স্বপ্ন পূরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়: বাঙালির শত্রু বিজেপি, ধর্নামঞ্চ থেকে দাবি মমতাবালার

বাংলায় এসআইআরে সবথেকে বেশি দুর্দশায় মতুয়া সমাজের মানুষ, তা নরেন্দ্র মোদি থেকে অমিত শাহর ভাষণেই স্পষ্ট। তাঁদের ভোটাধিকার...