Sunday, June 21, 2026

বুধে ‘আলিপুর মিউজিয়াম’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আলিপুর সংশোধনাগারে ‘আলিপুর মিউজিয়াম’-এর (Alipur Museum) উদ্বোধন বুধবার। বিকেল সাড়ে চারটে নাগাদ ‘ইন্ডিপেন্ডেস মিউজিয়াম’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজোর মরসুমে এটি রাজ্যবাসীর জন্য রাজ্য সরকারের উপহার।

১৫ অগাস্ট রাজভবন থেকে মিউজিয়ামের শেষ মুহূর্তের কাজ দেখতে যান মুখ্যমন্ত্রী। তাঁকে মিউজিয়াম ঘুরিয়ে দেখান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ আদিগঙ্গার পাড়ের ১৯০৬ সালে তৈরি হয় এই ভবন। ব্রিটিশ জমানায় নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, বিধানচন্দ্র রায়ের কখন না কখন এই জেলে ছিলেন। তাঁদের ব্যবহৃত কুঠুরি ‘হেরিটেজ সাইট’ হিসেবে চিহ্নিত করা রয়েছে। কুঠুরিগুলির সামনে তাঁদের নামের ফলক বসেছে। ঐতিহ্য অক্ষুন্ন রেখেই এই মিউজিয়াম তৈরি হয়েছে।

আলিপুর সংশোধনাগারের ভিতরেই রয়েছে নেহরু ভবন, দোতলার নেতাজি ভবন। সঙ্গে আছে চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়ের ব্যবহৃত কুঠুরি। আলিপুর জেলেই ফাঁসি দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামী অনন্তহরি মিত্রকে। ফাঁসি হয় প্রমোদরঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত-সহ অনেক স্বাধীনতা সংগ্রামীদের। সেই ফাঁসির মঞ্চও নতুনভাবে গড়া হয়েছে।

বেশ কয়েক বছর আগেই আলিপুর সংশোধনাগার থেকে বারুইপুর সংশোধনাগারে বন্দিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মূল ফটকের বসানো হয়েছে ইন্ডিপেনডেন্স মিউজিয়ামের বোর্ড। রাজ্যে একাধিক মিউজিয়াম থাকলেও এই প্রথম স্বাধীনতা সংগ্রামীদের জীবন সম্বন্ধীয় মিউজিয়াম তৈরি করা হচ্ছে।

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...