Monday, April 6, 2026

বাম-বিজেপি বোঝাপড়া! প্রমাণ দিল ‘ইনসাফ সভা’

Date:

Share post:

আনিস খান (Anis Khan) থেকে মইদুল ইসলামের (Maidul Islam) মৃত্যুর সঠিক তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবিতে SFI-DYFI-এর ‘ইনসাফ সভা’ থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আওয়াজ তোলা হল। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim) থেকে শুরু করে DYFI-এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়-(Minakshi Mukherjee) সবার নিশানাতেই রাজ্যের শাসকদল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার বলেন, বিজেপি-সিপিএম হল জগাই-মাধাই। এইদিন সেই অভিযোগই মান্যতা পেল। কারণ, এই সভামঞ্চ থেকে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়, সব আক্রমণই তৃণমূলের বিরুদ্ধে।

‘ইনসাফ সভা’ থেকে বক্তব্য রাখেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) ও SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সেলিমের কথায়, “বাংলায় লুঠেরাদের জায়গা নেই।“ এদিন সভার অনুমতি নিয়ে সমস্যা ছিল। ফলে মিছিল আটকায় পুলিশ। সেলিমের কথায়, “রাস্তা বন্ধ করে মিছিল আটকানো যাবে না।“

আনিসের মৃত্যুর বিচার চাওয়ার পাশাপাশি বেকার যুবকযুবতীদের চাকরির দাবিতে সরব হন মীনাক্ষি মুখোপাধ্যায়। ইতিমধ্যেই পুজোর আগে ২০হাজার চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বরং বিজেপি আমলে দেশে বেকারত্ব বাড়ছে। কিন্তু বামের নিশানায় এই বিষয় নিয়েও গেরুয়া শিবিরের বদলে জোড়াফুল।

সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, মারমুখী জনগণের সামনে পুলিশি বাধা কাজ করবে না দেখিয়েছে বর্ধমান। আনিস খানের বাড়ির লোকেদের নামে পুলিশ এফআইআর করছে বলেও অভিযোগ সেলিমের।এদিন সভামঞ্চে ছিলেন আনিস খানের বাবা সালেম খান। মঞ্চ থেকে ছেলের মৃত্যুর ‘ইনসাফ’ চান তিনি।

কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এদিনের সভায় যোগ দেন বাম যুব সংগঠনের সদস্য, কর্মী, সমর্থকরা। ধর্মতলায় ইনসাফ সভা উপলক্ষে সোমবার রাতেই বিভিন্ন জেলা থেকে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা কলকাতায় (Kolkata) আসেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...