Sunday, June 28, 2026

নির্দিষ্ট সময়ের আগেই অস্ট্রেলিয়া উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া, বাড়তি একটি প্রস্তুতি ম্যাচের আয়োজনে বিসিসিআই : সূত্র

Date:

Share post:

অক্টোবরে অস্ট্রেলিয়ায় (Australia) বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের ( T-20 World Cup) আসর। তার আগে প্রস্তুতি অংশগ্রহণকারী বিভিন্ন দেশ। পিছিয়ে নেই ভারত (India)। যার প্রস্তুতি হিসাবে আজ থেকেই মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ সিরিজের প্রথম ম‍্যাচে নামছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তিন ম‍্যাচের এই সিরিজের পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিন ম্যাচের একদিনের এবং টি-২০ সিরিজ রয়েছে ভারতের। ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের ভালোমত প্রস্তুত করতে মরিয়া ভারতীয় দল। তবে অস্ট্রেলিয়ার পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নিতে নির্দিষ্ট সময়ের আগে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, ৫ অক্টোবর ভারতীয় দল অস্ট্রেলিয়া রওনা হবে।

৪ অক্টোবর ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। আর তার পরের দিন অর্থাৎ ৫ অক্টোবর ভারতের পুরো টি-২০ স্কোয়াড, নেট বোলার ও স্ট্যান্ডবাইরা উড়ে যাবেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। এমনিতেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আগে আইসিসি ভারতের জন্য দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে, আগামী ১৭ অক্টোবর নিউজিল্যান্ড ও ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এছাড়া জানা যাচ্ছে, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলে বোর্ড বাড়তি একটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে চলেছে। বিসিসিআই অন্ততপক্ষে তিনটি ওয়ার্ম আপ ম্যাচ আয়োজন করতে চাইছে অস্ট্রেলিয়ায়।

এই নিয়ে এক বিসিসিআই আধিকারিক বলেছেন, “আমরা কিছু দলের সঙ্গে কথা বলছি আমাদের সঙ্গে ম্যাচ খেলার জন্য। রাহুল দ্রাবিড় ও ওনার সাপোর্ট স্টাফ সহ গোটা টি-২০ বিশ্বকাপের দল আগামী ৫ অক্টোবর উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। ”

আরও পড়ুন:মোহালিতে আজ শুরু ভারত-অস্ট্রেলিয়া মহারণ, অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথম ম‍্যাচে নামছে রোহিতরা

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...