Tuesday, June 23, 2026

বলিউডে ফের মৃত‍্যুসংবাদ, প্রয়াত অশোক কুমার-কন‍্যা ভারতী জাফরি

Date:

Share post:

ফের বলিউডে মৃত্যুসংবাদ! এবার প্রয়াত হলেন প্রয়াত কিংবদন্তী অভিনেতা অশোক কুমারের কন্যা তথা অভিনেত্রী ভারতী জাফরি (Bharti Jaffery)। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মৃত্যুর খবরটি শেয়ার করেছেন তাঁর জামাই তথা অভিনেতা কানওয়ালজিৎ সিং ৷ তিনি জানিয়েছেন মঙ্গলবার মৃত্যু হয়েছে এই প্রবীণ অভিনেত্রীর।

কিংবদন্তি অভিনেতা অশোক কুমার প্রয়াত হয়েছেন আগেই। ২০০১ সালের ১০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। এবার বিদায় নিলেন তাঁর মেয়েও। মঙ্গলবারই চেম্বুর শ্মশানে শেষকৃত‍্য সম্পন্ন হয় ভারতীর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

জাফরি ২০০১ সালের কল্পনা লাজমির পরিচালনায় ‘দামন: এ ভিক্টিম অফ ম্যারিটাল ভায়োলেন্স’, মহাশ্বেতা দেবীর উসন‍্যাস অবলম্বনে তৈরি হিন্দি ছবি ‘হাজার চুরাশি কি মা’ (১৯৯৮), রবিনা ট্যান্ডন অভিনীত এবং ১৯৯০-এর দশকের জনপ্রিয় টিভি শো ‘সাঁস’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মসূচি পৌঁছতে হবে ঘরে ঘরে: খেজুরির সভা থেকে বার্তা কুণালের


Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...