Friday, March 20, 2026

তৃণমূল নিয়ে দলের বিপরীত অবস্থান বিজেপি বিধায়কের

Date:

Share post:

কর্মসংস্থান থেকে শিল্পায়ন, রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি (Ashok Lahiri)। অর্থনীতি সংক্রান্ত একটি বিলের আলোচনায় মঙ্গলবার বিধানসভায় (West Bengal Assembly) তিনি বলেন, “শিল্পায়নের জন্য পরিকাঠামোর উন্নয়ন দরকার। কিন্তু পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না। চপ শিল্প দিয়ে শিল্পায়নের উন্নয়ন সম্ভব নয়।”

দুর্নীতি মামলায় সম্প্রতি শাসকদলের একের পর এক নেতা। তা নিয়ে যদিও সুর নরম করতে দেখা যায় অশোককে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধীপক্ষের সবাই চোর। আমি মনে করি না, শাসক দলের সবাই চোর। কেউ কেউ চোর হতে পারেন।”

অন্য রাজ্যের তুলনা টেনে অশোক আরও বলেন, “সরকার যতই বলুক এগিয়ে বাংলা, আসলে বাংলা পিছিয়ে যাচ্ছে। মাথা পিছু আয়ে পশ্চিমবঙ্গ পিছিয়ে। পশ্চিমবঙ্গের তুলনায় এগিয়ে কর্নাটক,, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ্য।”
তিনি বলেন, “এই সরকারের ঋণের বোঝা ক্রমণ বাড়ছে। সুদ রাজস্বের তুলনায় কুড়ি শতাংশ বেড়েছে। আগামি দিনে বেতন-পেনশন দেওয়াই সমস্যা হবে। সরকারের তহবিলে টাকা নেই। প্রকল্পের পর প্রকল্প ঘোষণা করে চলেছে। জনকল্যাণ প্রকল্পে ক্ষতি নেই। কিন্তু, মাঝে মাঝে মনে হয় এটা ঘোষণার সরকার হয়ে যাচ্ছে। ঘোষণার সরকার না হলে বাস্তবায়নের সরকার হোক।”

শিল্পায়নের জন্য পরিকাঠামোর উন্নয়ন দরকার। কিন্তু পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না। চপ শিল্প দিয়ে শিল্পয়নের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন অশোক। তাঁর কথায়, “রাজ্যজুড়ে দুর্নীতি দেখা যাচ্ছে। আর এই দুর্নীতি হচ্ছে. আর্থিক সঙ্কটের প্রতিফলন। মানুষ যখন দেখে সৎ ভাবে রোজগার করে কিছু হবে না, তখন দুর্নীতির পথে যায়। সৎ ভাবে চাকরি পাচ্ছে না, তাই চাকরি চুরি হচ্ছে। আমরা পুকুর চুরি-কুয়ো চুরির কথা শুনেছি। এখন চাকরি চুরির কথা শুনছি।”

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...