Saturday, April 4, 2026

পুজোর আগে উপহার: ৫০৪ কোটি টাকা খরচে তৈরি টালা ব্রিজের উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আড়াই বছর পরে খুলল নতুন টালা ব্রিজ (Tala Bridge)। পুজোর আগে এটা উপহার। বৃহস্পতিবার, বিকেলে উদ্বোধনের পরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকারের খরচেই PWD দ্রুত এই ব্রিজ নির্মাণ করেছে। ৫০৪ কোটি টাকা খরচ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই ব্রিজ ভাঙতেই রেলকে ৯০ কোটি টাকা দিতে হয়েছে রাজ্যকে। কলকাতা জুড়ে আরও কয়েকটি উড়ালপুল তৈরি করা হবে বলে ঘোষণা করেন মমতা।

মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ার পরে ২০১৮ সালের সেপ্টেম্বরে টালা সেতুর (Tala Bridge) স্বাস্থ্যপরীক্ষা করা হয়। টালা সেতু ভেঙে নতুন করে গড়ার পরামর্শ দেয় সরকারি সংস্থা রাইটস। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে টালা সেতু ভাঙার কাজ শুরু হয়। ওই বছরের এপ্রিলে সম্পন্ন হয় সেই কাজ। এত দ্রুত ব্রিজ তৈরি হওয়ায় PWD-সহ নির্মাণে যুক্ত সব কর্মীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। জানান, আগের ব্রিজের চেয়ে এটা অনেক চওড়া। আগের ব্রিজ দু’লেনের ছিল, এখন হয়েছে ৪ লেনের। এই ব্রিজ চালু হওয়ায় যান চলাচলে খুবই সুবিধা হবে। তবে, মুখ্যমন্ত্রী জানান, এখনই বড় গাড়ি চলাচল করবে না ব্রিজে। শুধু ছোট গাড়ি চলবে।
মুখ্যমন্ত্রীর কথায়,
• কলকাতা জুড়ে আরও কয়েকটি উড়ালপুল তৈরি করা হবে।
• আগামী ২ বছরে কলকাতায় ট্র্যাফিক কমে যাবে।
• উড়ালপুল হলে যাতায়াতে সুবিধা হবে।
• ৪টি নতুন এয়ারপোর্ট হচ্ছে।
• ২৬ হেলিকপ্টার পয়েন্ট করেছি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ফুটপাত সব হকার দখল করে নিয়ে পথচারীদের চলতে অসুবিধা হয়। তাঁর মতে, “আমি হকারদের পক্ষে, তাঁদের উচ্ছেদ করতে দিই না। এই কারণেই হকার কার্ডে কথা বলেছিলাম।“

অনুষ্ঠানের শেষে ডেপুটি মেয়র অতীন ঘোষকে (Atin Ghosh) মুখ্যমন্ত্রী বলেন, এখন কিন্তু সব উত্তর কলকাতার জন্যই করছেন তিনি। এই রসিকতা করার পরেই মমতা বলেন, “আমার কাছে উত্তর দক্ষিণ সব সমান।“ সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...