Wednesday, June 24, 2026

এরপর লোকের কাছে কী জবাব দেব? কেন একথা বললেন সৌগত

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় আপাতত শ্রীঘরে। তাঁকে বহিষ্কার করেছে দল, মন্ত্রিত্বও খুইয়েছেন তিনি। সময় এগোলেও তৃণমূলের বিড়ম্বনা কাটছে না।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের দলের প্রাক্তন মহাসচিবকে নিশানা করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে, পার্থর কুর্কীতির জন্য দলের সকলকে ‘চোর’ বলে অপবাদ দেওয়াও ঠিক নয় বলে দাবি তাঁর।

দমদমের তৃণমূল সাংসদের মত, গোটা ভারতেই এমন দুর্নীতি কম হয়েছে। বিশেষ করে টাকার পাহাড়ের দৃশ্য তৃণমূলের কাছে ‘লজ্জার ও বিড়ম্বনার’। সৌগত মনে করিয়ে দেন, লালু দুর্নীতির জন্য জেলে গেলেও এত নোট বেরহয়নি। কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের কাছ থেকে দুই-চার কোটি নোট উদ্ধার হয়েছিল। কিন্তু এত কোটি কোটি টাকা উদ্ধারের ছবি কোথাও দেখা যায়নি। টাকার ছবি না দেখলে তো বিশ্বাসই করতাম না। এই যে টাকার পাহাড় দেখা গিয়েছে এরপর লোকের কাছে কী জবাব দেব? এই বিড়ম্বনা, এই লজ্জা তো আমাদের আছে।’

এসএসসি দুর্নীতি নিয়ে সরব হয়েছেন খড়দহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। খড়দহ বিধানসভার বিলকান্দায় দলের একটি অনুষ্ঠানে তিনি বলেন, “বিধানসভায় আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। নাহলে দল কাউকে স্বীকার করবে না। চোর প্রমাণ হলে দল তাকে সহ্য করবে না।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...