Thursday, June 18, 2026

NASA: পৃথিবীর আরও কাছে বৃহস্পতি, ২৬ সেপ্টেম্বর চোখ রাখুন মহাকাশে!

Date:

Share post:

দেবীপক্ষের শুরুতেই এক মহাজাগতিক ঘটনা (Cosmic event)ঘটতে চলেছে বিশ্বের বুকে। জ্যোতির্বিজ্ঞানীরা (Astronomers) বলছেন ৭০ বছরের ইতিহাসে এ দৃশ্য কার্যত বিরল। পৃথিবীর (Earth) একদম কাছে আসতে চলেছে সৌরজগতের (Solar system) সব থেকে বড় গ্রহ বৃহস্পতি (Jupitar)। এ দৃশ্য সহজে চোখে পড়ে না, কিন্তু দেখবে গোটা বিশ্ব। আগামী ২৬ সেপ্টেম্বর সোমবার চোখ রাখুন মহাকাশে, বলছে নাসা (NASA)।

মহাকাশের বুকে প্রতিমুহূর্তেই নানা মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে। এই নিয়ে কাজ করে চলেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। তাদের তরফে একটি বিবৃতি দিয়েই পৃথিবী আর বৃহস্পতির কাছাকাছি আসার ঘটনার কথা প্রকাশ করা হয়েছে। নাসা বলছে, ২৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে সবথেকে স্পষ্ট এবং উজ্জ্বল দেখাবে বৃহস্পতিকে। যদিও খালি চোখে সেটা বোঝা কিছুটা হলেও অসুবিধার হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহটি দেখতে চাইলে টেলিস্কোপের সাহায্য নিতে হবে। ভাল দূরবিনের মাধ্যমে মূল গ্রহ ছাড়াও বৃহস্পতির তিন-চারটি উপগ্রহও এই সময়ে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। সূর্য এবং বৃহস্পতি একই দিকে থাকবে, পৃথিবীর বিপরীতে। ফলে, সূর্যের মতোই বৃহস্পতি পূর্ব দিকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে।পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু আগামী ২৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে সবচেয়ে মাত্র ৩৬৫ মিলিয়ন কিলোমিটার। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন গত ৭০ বছরের ইতিহাসে এমন ঘটনা বিরল। ৪ ইঞ্চি বড়ো এবং সবুজ নীল ফিল্টারযুক্ত টেলিস্কোপ ব্যবহার করলেও বৃহস্পতির গ্রেট রেড স্পট এবং ব্যান্ডগুলিকে আরও বিশদভাবে পর্যবেক্ষণ করা যাবে। অত্যাধুনিক ব্যান্ডযুক্ত বাইনোকুলার দিয়েও এই দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন আপনি।

Related articles

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...