Thursday, June 18, 2026

আইএসএলে ডোপ কেলেঙ্কারি, দু’বছরের জন্য নির্বাসিত বাগানের প্রাক্তন ফুটবলার আশুতোষ মেহতা

Date:

Share post:

ডোপ টেস্টে পজিটিভ এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) প্রাক্তন ফুটবলার আশুতোষ মেহতা (Ashutosh Mehta)। যার ফলে তাঁকে দু’বছরের জন্য নির্বাসিত করল অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল। নাডার রিপোর্ট অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি গোয়ায় এটিকে মোহনবাগান-হায়দরাবাদ এফসি ম্যাচের পর আশুতোষের যে মুত্র নমুনা নেওয়া হয়েছিল তাতে মরফিন পাওয়া গিয়েছে। বুধবার রাতে এমনটাই জানিয়েছে জাতীয় ডোপ বিরোধী সংস্থা।

জানা যাচ্ছে, ২০২২ সালের আইএসএল চলার সময় মরফিন নামক মাদক নিয়েছিলেন আশুতোষ মেহতা। গত ৮ ফেব্রুয়ারি আশুতোষের নমুনা নেওয়া হয়। নাডা জানিয়েছে, আশুতোষের নমুনায় মরফিনের উপস্থিতি পাওয়া গিয়েছে। সবুজ-মেরুনের প্রাক্তন ফুটবলার নাডাকে জানান, তিনি ইচ্ছে করে নিষিদ্ধ ওষুধ নেননি। ব্যথা কমানোর জন্য আইএসএল চলাকালীন তিনি এক সতীর্থের থেকে ওষুধ নেন। তবে সেই সতীর্থ কে, তিনি সেই মরফিনযুক্ত ওষুধ নিয়মিত খান কি না, তা অবশ্য জানা যায়নি।

নাডাকে আশুতোষ মেহতা যে তথ্য দিয়েছেন সেখানে উল্লেখ রয়েছে, সবুজ-মেরুনের এক সতীর্থের পরামর্শে ওষুধ নিয়েছিলেন। এমনকী মরফিনকে আয়ুর্বেদিক ওষুধ বলে দাবি করেন তিনি। তবে সেই আবেদনকে গুরুত্বই দেওয়া হয়নি। তাঁকে কড়া শাস্তির মুখেই পড়তে হয়েছে।

ভারতীয় ফুটবলে রাইট ব্যাক হিসেবে খুব পরিচিত রয়েছে আশুতোষ মেহতা। আই লিগ এবং আইএসএলে দীর্ঘ সময় খেলেছেন তিনি। একসময় আই লিগের ক্লাব মুম্বই এফসি-র হয়ে খেলা শুরু করেছিলেন তিনি। এরপর আইএসএল-এর ফ্র্যাঞ্চাইজি টিম মুম্বই সিটি এফসি, এটিকে মোহনবাগান, পুনে সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেডের হয়েও খেলেছেন। কিবু ভিকুনার কোচিং-এ মোহনবাগানের আই লিগজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। এখনও পযর্ন্ত ক্লাব ফুটবলে ২০৭টি ম্যাচ খেলেছেন তিনি। তবে জাতীয় দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আশুতোষ।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...