Saturday, April 11, 2026

সৌগতর আবেদনে সাড়া দিয়ে বাড়ছে গরিব কল্যাণ যোজনার রেশনের মেয়াদ

Date:

Share post:

করোনাকালে চালু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন সেপ্টেম্বর মাসে বন্ধ করার পরিকল্পনা করেছিল কেন্দ্র। তবে তা এবার বাড়তে চলেছে ডিসেম্বর মাস পর্যন্ত। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো না হলেও সূত্রের খবর এমনই। আর এই সিদ্ধান্ত পরিবর্তনের পিছনে অন্যতম ভুমিকা তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়ের। কারণ, রেশনের(Ration) মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করার দাবিতে চিঠি লিখেছিলেন সৌগত রায়(Sougata Roy)। তৃণমূল সাংসদের দাবি মেনেই এই মেয়াদ বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় রেশন বণ্টন ব্যবস্থা চালু রাখতে বার বার সরব হয়েছে একাধিক রাজ্য। সামনে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই রেশন ব্যবস্থা বন্ধ না করার জন্য চাপ বাড়ছিল বিজেপির তরফে। এছাড়া তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন, এই রেশনের মেয়াদ অন্তত এ বছরের শেষ পর্যন্ত করা হোক। সূত্রের খবর, তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছে কেন্দ্র। তাঁকে জানানো হয়েছে, রেশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল। দ্রুতই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে।

উল্লেখ্য, ২০২০ সালে দেশজুড়ে কোভিড (COVID-19) সংক্রমণ ও লকডাউনের (Lockdown) জেরে কেন্দ্রের তরফে দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন (Free Ration) বণ্টনের ব্যবস্থা করা হয়েছিল। পরপর ২ বছর তা দেওয়া হয়েছে। তবে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই রেশন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। এই ব্যবস্থা চালু রাখতে কেন্দ্রের অনেক খরচ হচ্ছে, এই হিসেবনিকেশ করে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তবে এবার তা বাড়িয়ে ডিসেম্বর করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

Related articles

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...