Saturday, April 11, 2026

মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে সিসি ক্যামেরা ও নিরপেক্ষ পর্যবক্ষক নিয়োগের নির্দেশ আদালতের

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের নির্দেশে শেষমেশ শুরু হয়েছে  রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনী প্রক্রিয়া। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য আদালতের তরফে আগে থেকেই ভোট প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত উপযুক্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো এবং নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । তার জন্য অ্যাড-হক কমিটিকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন:কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে বিজেপি বিধায়ক, রক্ষাকবচ দিল না হাইকোর্টে

হাই কোর্টের নির্দেশে মেডিক্যাল কাউন্সিল পরিচালনার জন্য অ্যাড-হক কমিটি গঠন করে স্বাস্থ্য দফতর। সেই কমিটিকেই নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া। স্বচ্ছ নির্বাচনের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন চিকিৎসক কুণাল সাহা। সঙ্গে ছিল চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চের তরফে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’ও। এ দিন হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। গত ১৯ সেপ্টেম্বর থেকে নির্বাচনের ব্যালট বিলি শুরু হয়েছে।

চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ব্যালট জমা হওয়ার পর ১৯ অক্টোবর গণনা হবে। কাউন্সিলের দফতরেই গণনা হবে। সেখানে যাতে কারচুপি না হয়, তার জন্য নজরদারির প্রয়োজন। ফোরামের তরফে কৌশিক চাকী বলেন, “আমরা আবেদন করছি, এক জন অবসরপ্রাপ্ত বিচারক কিংবা বিচারপতিকে নিরপেক্ষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হলে খুব ভাল হয়।’’

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...