Thursday, June 25, 2026

ফের যোগীরাজ্যে গণধর্ষ*ণ: কেড়ে নেওয়া হল পোশাক, ২ কিমি হেঁটে বাড়ি ফিরল বিবস্ত্র নাবালিকা

Date:

Share post:

ফের গণধ*র্ষণের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এল যোগীরাজ্য উত্তরপ্রদেশ(UttarPradesh)। ১৫ বছরের এক নাবালিকাকে ধ*র্ষণের পর কেড়ে নেওয়া হল তার পোশাক। ওই বিবস্ত্র অবস্থায় ২ কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফিরল কিশোরী। ভয়াবহ এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে পুলিশ(Police)। গ্রেফতার(Arrest) করা হয়েছে একজনকে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। গত ১ সেপ্টেম্বর বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি মেলায় গিয়েছিল কিশোরীটি। রাত ৮টা নাগাদ ফেরার সময় দুটি বাইকে আসা পাঁচ যুবক কিশোরীকে অপহরণ করে। এরপর একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এমনকী ১৫ বছরের ওই কিশোরীর পোশাক কেড়ে নেয় অভিযুক্তরা। এরপর সম্প্রতি বিবস্ত্র অবস্থায় ওই কিশোরীর বাড়ি ফেরার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছে ওই কিশোরী। রাস্তায় লোকজন থাকলেও কেউ তাঁকে সাহায্যে এগিয়ে আসছে না, বরং অনেকেই তাঁর ছবি তুলতে ব্যস্ত। কিশোরী বাড়ি ফেরার পর থানায় অভিযোগ জানাতে যান কিশোরীর কাকা। তবে অভিযোগ পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এরপর জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলে ৭ সেপ্টেম্বর ভোজপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

কিশোরীর এফআইআরে যে পাঁচ অভিযুক্তের নাম রয়েছে, তারা হল নীতীন, কপিল, অজয়, ইমরান ও নওশে আলি। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সন্দীপ কুমার মীনা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, পকসো আইনে এফআইআর দায়ের করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তর এখনও অধরা। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...