Friday, March 20, 2026

শুধু স্বাক্ষর করলেই ভাতা নয়, বৈঠকে যোগ দেওয়ার স্পষ্ট বার্তা স্পিকারের

Date:

Share post:

বিধানসভার বিশেষ অধিবেশন (Special Session of the Legislative Assembly) শেষ হল বৃহস্পতিবার। কিন্তু অধিবেশন শেষ মানেই যে বৈঠক বা কাজের শেষ নয় তা স্পষ্ট করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এদিন বিধানসভার অধিবেশন শেষ এর আগেই স্পিকার জানান শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য স্বাক্ষর করলে চলবে না। তাঁর নিশানায় শাসক এবং বিরোধী দুই দলেরই বিধায়করাই ছিলেন। স্পিকারের কথা সঠিক এমনটা জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) ।

বিধানসভার অধিবেশন শেষ মানেই বৈঠক শেষ নয়। আগামী দিনে কাজকর্ম চলতে থাকবে এবং সেই মতো প্রতিটি বৈঠকে যোগদান করতে হবে বিধায়কদের এমন কথাই বৃহস্পতিবার জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন কেবলমাত্র ভাত খাওয়ার জন্য বিধায়করা কমিটির বৈঠকে খাতায় সই করে দিয়ে চলে যান এটা কখনোই কাম্য নয়। জনগণ তাঁদের জয়ী করে বিধানসভায় পাঠিয়েছেন। অতএব তাঁদের দায়িত্ব সরকারের ঠিক ভুল যাচাই করে নেওয়া । উল্লেখ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বিভিন্ন স্ট্যান্ডিং ও অ্যাসেম্বলি কমিটি রয়েছে। মোট কমিটির সংখ্যা ৪১। রাজ্যের ২৯৪ জন বিধায়ককে দুই থেকে তিনটি কমিটিতে রাখা হয়। সেই কমিটির বৈঠকে যোগ দিলে বিধায়করা ভাতা বাবদ অর্থ পান। স্পিকারের অভিযোগ শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য বৈঠকের খাতায় বিধায়করা স্বাক্ষর করেন ঠিকই, কিন্তু বৈঠকে উপস্থিত থাকেন না।পাশাপাশি বিধানসভা থেকে কোনও বিধায়কদের প্রতিনিধিদল রাজ্যের কোনও প্রান্তে পরিদর্শনে গেলেও বহু বিধায়ক সেই সফর এড়িয়ে যান। স্পিকারের এমন অভিযোগ মেনে নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মানুষের স্বার্থে অধিবেশনে যেমন নিয়মিত যোগদান করা উচিত, তেমনই কমিটির বৈঠকেও যোগ দিয়ে নিজেদের দায়িত্ব পালন করা উচিত। যদিও স্পিকারের মন্তব্যের পাল্টা সমালোচনার করেছে বিজেপি।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...