Wednesday, June 24, 2026

হাই কোর্টের নির্দেশে ত্রিপাক্ষিক বৈঠক, ১৩ হাজার নামের তালিকা জমা দিল পর্ষদ

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এ সপ্তাহের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং মামলাকারীর আইনজীবী, তিন পক্ষকে বৈঠকে বসে নিয়োগ তালিকা তৈরি করে তা আদালতে জমা দিতে হবে।কলকাতা হাই কোর্টের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের মধ্যে বৈঠকে বসল তিন পক্ষ।

বৈঠকে উপস্থিত সব পক্ষের হাতেই ২০১৬-য় নবম-দশমে নিয়োগের তালিকার প্রতিলিপি তুলে দেওয়া হয়। সেই তালিকায় রয়েছে প্রায় ১৩ হাজার নাম। পর্ষদের সঙ্গে নিজেদের তালিকা মিলিয়ে রিপোর্ট তৈরি করবে এসএসসি। ২৮ সেপ্টেম্বর সেটি জমা দেওয়ার কথা হাই কোর্টে।
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘এসএসসি এই তালিকা খতিয়ে দেখবে এবং আমাদের কাছে যে তালিকা রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখে একটি পৃথক রিপোর্ট তৈরি করা হবে। ২৮ তারিখ সেই রিপোর্টই হাই কোর্টে জমা দেওয়া হবে।’’
বুধবার মামলার শুনানি চলাকালীন দুই সংস্থার কাছেই নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগে বেআইনি নিয়োগের তালিকা চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, বেআইনি ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বরখাস্ত করা হবে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...