Saturday, April 4, 2026

গাড়ি পরীক্ষা করার সময় পথ দুর্ঘটনা, হাওড়ায় মৃ*ত্যু ৩ জনের

Date:

Share post:

গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। মুম্বই রোডে কলকাতাগামী গাড়ি তল্লাশির সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কায় মোটর ভেইক্যালস অফিসার সহ ১ সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়। নিহত হয়েছেন ঘাতক লরির চালকও। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার রানিহাটি মোড় এলাকায়।ঘটনার তদন্তে নেমেছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।

আরও পড়ুন:পুজোয় খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের, মাস শেষের আগেই হাতে বেতন

পুলিশ সূত্রের খবর, প্রত্যেকদিনই কোলাঘাট থেকে ধূলাগড় পর্যন্ত ১৬ নম্বর জাতীয় সড়ক মোটর ভেইক্যালের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। বুধবার রাতেও চলছিল তল্লাশি। এদিন রাত ২ নাগাদ তল্লাশি চালাচ্ছিল আধিকারিকরা। সঙ্গে প্রতিদিনের মত সিভিক ভলেন্টিয়ারও ছিলেন।

গাড়ি তল্লাশি চালাচ্ছিলেন তাঁরা। এমনসময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে একটি লরি ধাক্কা মারে ওই দু’জনকে। লরিটির গতিবেগ এতটাই বেশি ছিল যে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়িই। ঘাতক লরিটির চালক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সিভিক ভলান্টিয়ার ও ওই আধিকারিক।আশঙ্কাজনক অবস্থায় দু’জনে  ডাববেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে।   এরপরই দু’জনের মৃত্যু হয়।

এই ঘটনায় জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। চালক কোথা থেকে আসছিলেন, কোনও উদ্দেশ্য নিয়ে তাঁদের দু’জনকে ধাক্কা মারা হয় নাকি সত্যিই এটা নেহাত দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...