Monday, April 6, 2026

গুজরাট দাঙ্গায় মোদিকে ফাঁসিতে ঝোলানোর ছক ছিল তিস্তার! চার্জশিটে বিস্ফোরক দাবি সিটের

Date:

Share post:

গুজরাট দাঙ্গার ঘটনায় নরেন্দ্র মোদীকে ফাঁসিতে ঝোলানোর ছক কষে ছিলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ (Teesta Setalvad)। তার এই ষড়যন্ত্রের অন্যতম ভূমিকা ছিল তত্‍কালীন ডিজিপি আর বি শ্রীকুমার এবং প্রাক্তন আইপিএস আধিকারিক সঞ্জীব ভাটের। বুধবার চার্জশিট পেশ করে এমন বিস্ফোরক দাবি করল গুজরাট পুলিশের সিট। বিস্ফোরক দাবি করে এই চার্জশিটে জানানো হয়েছে, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও তাঁকে দোষী প্রমাণ করার ষড়যন্ত্র কষেছিল অভিযুক্তরা।

এই চার্জশিটে বলা হয়েছে, ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গায় মোদির (Narendra Modi) বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। যাতে আদালতে বিচারে তাঁর মৃত্যুদণ্ড হয়। চার্জশিটে তিন অভিযুক্তর বিরুদ্ধে একাধিক ধারা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ ধারা, ১৯৪ ধারা, ২১৮ ধারা। ২০০২ সালের গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ভুয়ো সাক্ষ্য উপস্থাপন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তিস্তা শেতলবাদকে। সেই মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। অন্তর্বর্তীকালীন জামিনের সঙ্গে তিস্তাকে আরও বলা হয়েছে, আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তকারী অফিসারদের সঙ্গে তাঁকে সহযোগিতা করতে হবে। সেই জামিনের পর এবার বিস্ফোরক দাবি করে চার্জশিট পেশ করল সিট।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...