Saturday, March 14, 2026

বাংলার দুর্গাপুজোকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক

Date:

Share post:

হেরিটেজ (Heritage) তকমা পেয়েছে কলকাতার (Kolkata) পুজো। ইউনেস্কোকে (Unesco) সম্মান জানিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার বাংলার শ্রেষ্ঠ উৎসবকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা শোনা গেল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের (Union Ministry of Culture) প্রতিমন্ত্রীর গলায়।

বাংলা দুর্গাপুজো ঘিরে বাঙালির আবেগ উন্মাদনা জড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) এই পুজোকে আরও বেশি করে বিশ্বজনীন করে তোলার চেষ্টা করে চলেছে প্রতিমুহূর্তে। এবার কিছুটা সুর নরম করতে বাধ্য হল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। প্রতিমন্ত্রী মীনাক্ষি লেখি (Meenakshi Lekhi) জানান, বাংলার দুর্গা পুজোর ঐতিহ্য রক্ষায় বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে এবার সেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকেই গুরুত্ব দিয়ে তুলে ধরার কথা বলা হয় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে। কেন্দ্রীয় সরকারের তরফে আগামী ২৪ সেপ্টেম্বর কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই বিষয়ে একটি বিবৃতি জারি করে জানান হয়েছে, ওই দিনের অনুষ্ঠানে দুর্গাপুজোর মণ্ডপ শিল্পী, প্রতিমা শিল্পী, রাজবাড়ির সদস্য, ঢাকি, পুজারি থেকে প্রতিমার গয়না প্রস্তুতকারী শিল্পীদের সম্মানিত করবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষি লেখি এবং শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ সরকার। রাজনীতিকে দুরে সরিয়ে রেখে ইউনেস্কোর তালিকায় দুর্গাপুজোর অন্তর্ভুক্তির উৎযাপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মীনাক্ষি লেখি ।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...