Saturday, April 4, 2026

বিপাকে শুভেন্দুর ভাই সৌমেন্দু, টেন্ডার দুর্নীতির অভিযোগে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

ফের বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। অধিকারী পরিবারের ছোটছেলের বিরুদ্ধে এবার ২কোটির দুর্নীতির অভিযোগ উঠল। কলকাতা হাইকোর্টে আজ, বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। সেখানে কাঁথি প্রভাতকুমার কলেজে টেন্ডার দুর্নীতি মামলায় তদন্তভার দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে। তাঁকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও আপাতত সৌমেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানিয়েছে আদালত। আগামী ৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

কলেজের নির্মাণ প্রকল্পের অডিট হয়েছে কিনা, ওই সময় কারা ছিলেন দায়িত্বে। এই সবকিছুর বিস্তারিত তথ্য রিপোর্টে উল্লেখ করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।

প্রসঙ্গত, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত কাঁথি প্রভাতকুমার কলেজের প্রেসিডেন্ট ছিলেন সৌমেন্দু অধিকারী। আবার ওই সময় তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যানও ছিলেন। সেই ক্ষমতার অপব্যবহার করে কোনওরকম টেন্ডার ও ওয়ার্ক অর্ডার ছাড়াই কলেজের বিল্ডিং নির্মাণ প্রকল্পে বেআইনি অনুমোদন দেওয়া হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে এবং নিম্ন আদালতের নির্দেশে শুভেন্দুর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআর হয়। তদন্ত শুরু করে পুলিশ।

এফআইআর খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু। তাঁর বিরুদ্ধে আগামী ১১ নভেম্বর পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। একইসঙ্গে জেলাশাসককে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...