Friday, April 3, 2026

প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুজোর মরশুমে চালু হচ্ছে অত্যাধুনিক টালা ব্রিজ

Date:

Share post:

প্রতীক্ষার অবসান!আজ, বৃহস্পতিবারই খুলে যাচ্ছে টালা ব্রিজ (Tala Bridge)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিকেল ৪টেয় নবনির্মিত এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।আগামী ১০০ বছরের স্থায়িত্বের কথা চিন্তা করে এই সেতুকে নবরূপে নির্মাণ করা হয়েছে।প্রথম কিছুদিন ছোট যানবাহন চলাচল করবে।পরে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হবে।পুজোর মরশুমে টালা ব্রিজের উদ্বোধনে খুশি রাজ্যবাসী।

আরও পড়ুন: পুজোর মুখে স্বস্তি: বৃহস্পতিবারই টালা ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পূর্ত দফতর সূত্রে খবর, ৭৪৩.৪৩ মিটার লম্বা সেতুটি নবনির্মাণের জন্য খরচ হয়েছে মোট ৪৬৫.১১ কোটি টাকা। সেতুটির সাথে যুক্ত এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ‘‘সেতুটি তৈরি হয়েছে খুবই আধুনিক প্রযুক্তিতে। কোনও নাট-বোল্ট ব্যবহার করা হয়নি। এর ফলে কাঠামোর স্থায়িত্ব অনেকটাই বেড়েছে। মূল নকশাটি রেলের ছাড়পত্র পাওয়ায় সিআরএসের ছাড়পত্র পেতে দেরি হয়নি।’’

কমিশন অব রেলওয়ে সেফটি (সিআরএস)-র কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরই সেতু নির্মাণের কাজ শুরু হয়। এই সেতু নিয়ে রেল-কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চালাচ্ছিল রাজ্য সরকার। পানাগড়-সহ কয়েকটি এলাকায় সেতুর বিভিন্ন অংশ তৈরি করা হয়। সিআরএসের ছাড়পত্র পাওয়ার পরেই  নির্মিত অংশগুলি এনে ক্রেনে করে সেতুর মূল কাঠামোর উপরে নিখুঁত মাপে বসানো হয়েছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...