Wednesday, April 8, 2026

বিজেপি বিশ্বাসঘাতককে মাঠে নামাচ্ছে,নাম না করে মিঠুনকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

দুর্গাপুজোয়  এবার মিঠুন চক্রবর্তীর ওপর ভরসা রাখছে বিজেপি।শুক্রবার সকালেই শহরে পা রাখেন মহাগুরু। শুধুমাত্র কলকাতা নয়, এর পাশাপাশি বালুরঘাট, বর্ধমান, বোলপুরে পুজো উদ্বোধন করার কথা তার। পুজোর মুখে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে বিজেপির কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন,বিজেপি বিশ্বাসঘাতককে মাঠে নামাচ্ছে পুজোয় জনসংযোগে। কিন্তু বাংলার মানুষ বিশ্বাসঘাতককে মানে না।আসলে বিজেপির কোনও জনসংযোগ নেই। পাড়ায় কারও সঙ্গে ওরা মেশে না। তাই পুজো করার জন্য হল ভাড়া করতে হয়।

বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর থেকেই বঙ্গ বিজেপির জন বিচ্ছিন্নতা কাটছে না। তাই জনসংযোগ বাড়াতে শারদোৎসবকে সামনে রেখে হেভিওয়েট নেতাদের বাংলায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।কিন্তু অমিত শাহ ও জে পি নাড্ডাদের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারছে না বঙ্গ বিজেপি।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...