Monday, April 6, 2026

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার এনামুলকে এবার জিজ্ঞাসাবাদ করতে চায় CID

Date:

Share post:

গরুপাচার মামলায় আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে এখন জেলবন্দি এবার এনামুল হক। এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। এনামুল বর্তমানে বিহারের তিহার জেলে বন্দি। সিআইডি গরুপাচার কাণ্ডের যে তদন্ত করছে, সেখানেও মূলচক্রী হিসেবে নাম উঠে এসেছে এনামুল হকের। তার পরিচিত এক ব্যবসায়ীকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে সিআইডি। এবার এনামুলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন করতে চলেছে সিআইডি। আদালতের অনুমতি পেলে তিহার জেলে গিয়েই সিআইডি তদন্তকারীরা এনামুল জিজ্ঞাসাবাদ করতে পারেন।

অন্যদিকে, এনামুল হকের তিন ভাগ্নের নামেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিআইডি। একাধিকবার নোটিশ দিলেও তাঁরা হাজিরা দেননি। তাই জারি গ্রেফতারি পরোয়ানা।

উল্লেখ্য, গরুপাচার মামলায় চলতি বছর ফেব্রুয়ারিতে এনামুল হককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানেও মূল চক্রী হিসেবে নাম রয়েছে এনামুলের।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...