Thursday, April 30, 2026

সল্টলেকে বাস চালকদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন

Date:

Share post:

শহরের ব্যস্ত জীবনের অন্যতম অঙ্গ হল পরিবহন ব্যবস্থা। প্রতিদিন নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রীদের পৌঁছে দেন যে বাস চালকরা, এবার তাঁদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। আজ শুক্রবার সল্টলেকের সিএসটিসি (CSTC) বাস ডিপোতে এই চক্ষু পরীক্ষা শিবিরের (Eye Testing Health Camp) আয়োজন করা হয়।

পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে সচিব বিনোদ কুমারের তত্ত্বাবধানে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সুশ্রুত আই ফাউন্ডেশন-এর সহযোগিতায় শুক্রবার দুপুর থেকেই বাস চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমুহূর্তে রাজ্যের পরিবহন দফতরের সঙ্গে যুক্ত প্রতিটি কর্মীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন। সেই বিষয়টিকে মাথায় রেখেই আজকের এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। রাজ্যের পরিবহন মন্ত্রী এই শিবিরের উদ্বোধন করে জানান বাস চালকদের উপর অনেক দায়িত্ব থাকে। প্রতিদিন নিরাপদে হাজার হাজার যাত্রীদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেন তাঁরা। তাই তাঁদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া বিশেষ প্রয়োজন। প্রাথমিকভাবে WBTC এর ১২টি ডিপোতে প্রায় ১২০০ জন বাস চালকের চক্ষু পরীক্ষা হবে। আজ থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়িতে জেলা পরিষদ অভিযান বামেদের


Related articles

আজই ICSE-ISC রেজাল্ট ঘোষণা, সকাল ১১টায় ওয়েবসাইটে মিলবে ফলাফল

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল...

দ্বিতীয় দফার ভোটে রাজ্যজুড়ে গ্রেফতার ৬৮৭!

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (2nd phase of West Bengal Assembly Election) জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার ছবি...

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...