Sunday, June 28, 2026

নিয়োগ দুর্নীতি: শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চলের আগাম জামিন খারিজ আদালতে

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দীর(Chanchal Nandi) আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। একই সঙ্গে হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়ে দিলেন চঞ্চলের বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কোন অসুবিধে নেই পুলিশের(Police)।

২ সেপ্টেম্বর মানসকুমার সিং নামে এক ব্যক্তি বাঁকুড়া থানায় চঞ্চলের বিরুদ্ধে এফআইআর করেন। তাঁর অভিযোগ, ২০১৭-২০২০ সালে স্কুল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন চঞ্চল। সেইমতো তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। যদিও পাল্টা এফআইআর খারিজ ও আগাম জামিছে আদালতের দ্বারস্থ হয় অভিযুক্ত চঞ্চল। এই মামলায় রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় প্রাথমিক তদন্ত করতে সমস্যা কোথায়? রাজ্য সরকারের দাবিতে সমর্থন জানিয়ে শুক্রবার হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় চঞ্চলের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ। পাশাপাশি চঞ্চলের আগাম জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়।

আরও পড়ুন- সল্টলেকে বাস চালকদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...