Saturday, June 20, 2026

দ্বিতীয় টি-২০ ম‍্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল ভারতীয় দল, সিরিজে সমতা ফেরাল রোহিত শর্মারা

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া (India- Australia) মহারণ। শুক্রবার দ্বিতীয় টি-২০ ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারতীয় দল। এদিন অজিদের ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরাল রোহিত শর্মারা। সিরিজের ফলাফল ১-১। ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা রোহিত শর্মা।

শুক্রবার নাগপুরে বৃষ্টির জন্য প্রায় আড়াই ঘণ্টা বাদে ম্যাচ শুরু হয়। গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে নাগপুরে। ফলে, মাঠের জমা জল শোকাতে অনেকটা সময় লেগে যায়। দু’বার মাঠ পরিদর্শন করার পর সন্তুষ্ট হন আম্পায়াররা। রাত সোয়া নটা নাগাদ টস হয়। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। মোহালিতে প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে জিততেই হত ভারতকে। আট ওভারের ম্যাচে দুই ওভার পাওয়ার প্লে বলে ঘোষণা করেন আম্পায়াররা। প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৯০ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ রান ম‍্যাথু ওয়াডের। ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৩১ রান করেন অধিনায়ক অ‍্যারন ফিঞ্চ। ভারতের হয়ে দুই উইকেট নেন অক্ষর প‍্যাটেল। এক উইকেট নেন যশপ্রীত বুমরাহ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক রোহিত শর্মার। ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১০ রান করেন কে এল রাহুল। ১১ রান করেন বিরাট কোহলি। অজিদের হয়ে তিন উইকেট নেন অ‍্যাডাম জাম্পা। একটি উইকেট নেন প‍্যাট কামিন্স।

আরও পড়ুন:শেষ ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কী বললেন ঝুলন?

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...