Sunday, June 21, 2026

শুভেন্দুর মুখে ঝামাঘষে সবুজ ঝড়! ময়না সমবায় সমিতিতে বিপুল জয় তৃণমূলের

Date:

Share post:

ফের ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের একবার নিজের গড় বাঁচাতে ব্যর্থ তৎকাল-সুবিধাবাদী এই বিজেপি নেতা। ফের একবার শুভেন্দু গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের ময়নাতেও
সমবায় নির্বাচনে সবুজ ঝড় অব্যাহত।

বিরোধী দলনেতার নিজের জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথির পর এবার ময়নাতেও জিতল তৃণমূল। একটিও আসন পেল না বিজেপি। লাইন দিয়ে ভোট দিলেন দুই গ্রামের বাসিন্দারা। ভোট মিটল নির্বিঘ্নেই। ফলে মানুষ যে বিজেপি ও শুভেন্দুর দিক থেকে মুখ সরিয়ে নিয়েছেন, এই সমবায় সমিতির নির্বাচনে সেই ছবির প্রতিফলন ঘটলো।

প্রসঙ্গত, ময়না ব্লকের দক্ষিণ ময়না সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আসনসংখ্যা ১২। একটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল তৃণমূল। বাকি আসনগুলিতে ভোট হয় শুক্রবার। এই ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল এলাকায়। যদিও কোনও অশান্তির খবর নেই। সুষ্ঠুভাবেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন স্থানীয় মাসমচক ও দক্ষিণ ময়নার গ্রামের ৯২৮ জন বাসিন্দারা। ফলাফল বেরোতে দেখা যায়, ১১টি আসনেই জিতলেন শাসকদলের প্রার্থীরা।

আরও পড়ুন- ত্রিপুরা বিজেপিতে ফের ভাঙন, বিধায়ক পদ ও অনুগামীদের নিয়ে দল ছাড়লেন বুরবা মোহন ত্রিপুরা

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...