Friday, June 12, 2026

বুথ স্তরে সংগঠন নেই কেন? বঙ্গ বিজেপি নেতাদের কড়া ধমক ধর্মেন্দ্র প্রধানের

Date:

Share post:

দলের সাংগঠনিক বৈঠকে জেলা নেতাদের কড়া ধমক দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।জেলার নেতারা বুথস্তরে কেন পৌঁছাচ্ছেন না তা জানতে চান তিনি। বুথ থেকে ব্লকস্তরে কোনও সংগঠন নেই জেনে অবাক ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানিয়ে দেন, শুধু কেন্দ্রীয় নেতৃত্ব সব উতরে দেবে সেটা সম্ভব নয়।

রাজ্যে দলীয় প্রবাস কমর্সূচিতে এসেছেন বিজেপির এই শীর্ষ নেতা। শুক্রবার উত্তর ও দক্ষিণ কলকাতা জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ন‌্যাশনাল লাইব্রেরিতে। সেখানে তিনি নীচুস্তরে দলের সংগঠন মজবুত করার ওপর জোর দেন।ভাল ফল না হওয়ায় বিজেপিরই (BJP) বদনাম হচ্ছে বলে জেলা নেতৃত্বকে স্মরণ করিয়ে দেন তিনি।
এদিন দায়িত্বে থাকা দমদম, যাদবপুর এবং উত্তর ও দক্ষিণ কলকাতা লোকসভা এলাকার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।নেতারা কেন বুথ ও শক্তিকেন্দ্রে ঠিকমতো যাচ্ছেন না, অসুবিধা কোথায় রয়েছে, তাও জানতে চান ধর্মেন্দ্র প্রধান। এক মাস পর তিনি ফের আসবেন এবং সংগঠনের কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী । শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”বাংলায় শিক্ষাব্যবস্থা ঠিকঠাক চলছে না । গত কয়েক বছর ধরে এখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরি পদপ্রার্থীরা আন্দোলন করছেন । হাইকোর্টে এই নিয়োগ দুর্নীতিতে সংশ্লিষ্ট প্রচুর লোকের নাম এসেছে । তাদের থেকে টাকা উদ্ধার হয়েছে। ওই দফতরের মন্ত্রী গ্রেফতার হয়েছেন । এরপরেও রাজ্য সরকারের ঘুম ভাঙছে না । এটা খুবই চিন্তার বিষয় ।

তিনি অভিযোগ করেন, মন্ত্রী-আমলারা জেলে যাওয়ার পরেও এই সরকার কিছুই করছে না । এই কারণে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম । কিন্তু তার উত্তর এখনও পাইনি ।”

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...