Sunday, June 7, 2026

ধর্মান্তকরণ রুখতে কড়া সুপ্রিম কোর্ট! ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ

Date:

Share post:

ভয় দেখিয়ে, উপহার ও অর্থের লোভ দেখিয়ে, প্রতারণা করে ধর্মান্তরিত (Converted) করা দেশে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আর তা রুখতে ভারতীয় দণ্ডবিধিতে (Indian Penal Code) কড়া আইন আনা হবে। জোর করে, ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় আইন মন্ত্রককে নোটিস দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court of India)। সম্প্রতি বিচারপতি এম আর শাহের (Justice M R Shah) নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণে জানায় ধর্মান্তকরণ রুখতে ভারতীয় দন্ডবিধিতে কড়া আইন আনা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চার সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

অন্যদিকে, সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে আরও বলা হয়েছে, যেমনভাবেই হোক ধর্মান্তকরণের হাত থেকে মুক্ত নয় কোনও একটি জেলাও। এর ফলে বৃহত্তরস্বার্থে দেশের আমজনতাকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। প্রতি সপ্তাহেই দেশে বিভিন্ন অংশ থেকে এই ধরনের ঘটনা সামনে আসছে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র বা রাজ্য প্রশাসনের তরফে এর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়ের (Aswini Kumar Upadhyay) আর্জির ভিত্তিতে শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয় শুক্রবার।

তবে ধর্মান্তর বিরোধী আইন চালু করা নিয়ে ইতিমধ্যে সব মহলেই শুরু হয়েছে চর্চা। সম্প্রতি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) চালু হওয়া ধর্মান্তর বিরোধী আইনে দেশে প্রথম সাজা দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় এক হিন্দু নাবালিকাকে অপহরণ করে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। ২০২১ সালের ডিসেম্বর মাসে ধর্মান্তর বিরোধী আইন পাশ করা হয় উত্তরপ্রদেশে।

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...