Saturday, June 13, 2026

কংগ্রেস সভাপতি হবেন না গান্ধী পরিবারের কেউ, রাহুলের মনের কথা জানালেন গেহলট

Date:

Share post:

গান্ধী পরিবারের কোনো সদস্য কংগ্রেস সভাপতি পদে আসবেন না। স্পষ্টভাবে শুক্রবারে কথা জানিয়ে দিলেন রাজস্থানের(Rajsthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gehlot)। একই সঙ্গে তিনি আরো জানিয়েছেন, রাহুল গান্ধীর(Rahul Gandhi) ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের প্রার্থী হওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন গেহলট।

এদিকে রাহুল গান্ধীকে কংগ্রেস সভাপতি পদে বসাতে শুরু থেকে তৎপর ছিল একাধিক রাজ্যের প্রদেশ কংগ্রেস। এই তালিকায় নাম ছিল খোদ গেহলটের রাজ্য রাজস্থানের। তবে রাহুলের মত পরিবর্তনের কথা স্পষ্ট করে গেহলট বলেন, “রাহুল গান্ধী চান, কংগ্রেসের সভাপতি পদে যেন গান্ধী পরিবারের কোনও সদস্য না থাকেন। এই পদের দায়িত্ব নিতে আমি তাঁকে অনেকবার বুঝিয়েছিলাম। কংগ্রেসের অধিকাংশ কর্মীই এটা চান। কিন্তু সেই কথা মানতে রাজি হননি রাহুল।” গেহলট আরও জানিয়েছেন, “রাহুলজি আমাকে বলেছেন, তিনি জানেন যে সকলে তাঁকেই কংগ্রেসের সভাপতি হিসাবে চায়। কিন্তু বিশেষ একটি কারণে তিনি চান না গান্ধী পরিবারের কোনও সদস্য কংগ্রেসের সভাপতি (Congress President) পদে থাকুন।”

এদিকে সভাপতি পদে সম্ভাব্যপ্রার্থী হিসেবে নিজের নামের কথা ইতিমধ্যে গেহলট স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় নাম হিসেবে উঠে আসছে শশী থারুরের সম্ভাবনা। আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়া যাবে। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের শীর্ষপদে কে বসবেন, তা জানা যাবে ১৯ অক্টোবর।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...