Sunday, May 3, 2026

বারবার বিয়ে করলেও স্থায়ী হয়নি বিয়ে, রাগে ঘটককেই খু*ন করলেন যুবক

Date:

Share post:

এক আধবার নয়। বিয়ে করেছিলেন চারবার। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে একে একে ঘর ছেড়েছেন চার স্ত্রী। আর সেই রাগ গিয়ে পড়ে ঘটকের উপর। স্ত্রীদের হারানোর ক্ষোভে ঘটককেই কুপিয়ে খু*ন করল যুবক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশের (Bangladesh) টাঙ্গাইল জেলার ঘাটাইল এলাকায়। জানা গিয়েছে নিহত ঘটকের নাম আব্দুল জলিল (Abdul Jaleel) এবং অভিযুক্ত যুবকের নাম মহম্মদ আলমাস (Mohammed Almas)।

বছর ২৫-এর যুবক আলমাস স্থানীয় একটি করাত কলে কাজ করত বলে খবর। সম্প্রতি তিনি বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হয়েছিলেন বলেও খবর। তবে তিনি যতবারই বিয়ে করেছেন ততবারই চরম দুঃখ নেমে এসেছে জীবনে। চেষ্টা করেও সুখের মুখ দেখতে পারেন নি তিনি। একে একে তিন স্ত্রী তাঁকে আগেই ছেড়ে চলে গিয়েছেন। এরপর ২০১৯ সালে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন আলমাস। চতুর্থ স্ত্রীর সঙ্গে বেশ ভালই চলছিল সবকিছু। বেশ সুখেই জীবনযাপন করছিলেন তাঁরা। কিন্তু আচমকাই তাল কাটে। ২০২১ সালে আলমাসের চতুর্থ স্ত্রীও বিবাহবিচ্ছেদ করে চলে যান। তাঁদের একটি সন্তানও রয়েছে। এরপরই আর মাথার ঠিক রাখতে পারেননি বাংলাদেশের যুবক। তাঁর সমস্ত রাগ গিয়ে পড়ে ঘটকের উপর। তারপরই চরম সিদ্ধান্ত নেন আলমাস।

মৃতের এক ভাগ্নে জানান, আমার মামা আব্দুল জলিল ঘটকালি করে ২০১৯ সালে আলমাসকে বিয়ে দেন। দম্পতির কন্যা সন্তানও আছে। কিন্তু ২০২১ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। এতেই আলমাস রেগে যায় মামার উপর। জানা গিয়েছে, শুক্রবার নামাজ শেষে ঘরে বসেছিলেন। আচমকাই আলমাস ঘরে ঢুকে বউ এনে দেয়ার কথা বললে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে ঘটকের মাথা ও গলায় কোপ দেয় যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃ*ত্যু হয়। ইতিমধ্যে ঘটকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...