Friday, April 3, 2026

পুজোর আগে খুশির খবর! আজই প্রাথমিকে নিয়োগপত্র হাতে পাচ্ছেন ১৮৫ জন চাকরিপ্রার্থী

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে কাটল জট। পুজোর আগেই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ! আজ, শুক্রবারই নিয়োগপত্র হাতে পাচ্ছেন ১৮৫ জন চাকরিপ্রার্থী।

আরও পড়ুন:“আমাদের শিক্ষক দাও, আমরা পড়তে চাই”, ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে রাস্তায় তৃণমূল

২০১৪ সালে প্রাইমারি টেটে ৬টি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। হাইকোর্টে মামলা করেছিলেন ১৮৭ জন চাকরিপ্রার্থী। মামলাকারীদের দাবি ছিল, নিয়ম অনুযায়ী ভুল প্রশ্ন “অ্যাটেন্ড” করলে নম্বর পাওয়া যায়। এক্ষেত্রে যদি তেমনটা করা হত, তাহলে তাঁরা টেটে উত্তীর্ণ হতেন। কিন্তু নিয়ম মানেনি পর্ষদ। মামলা হওয়ার পর হাইকোর্টে সশরীরের হাজিরা দিতে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে। অবশেষে জয়ী হয় মামলাকারীরা। শুধু ক্ষতিপূরণ দেওয়া নয়, ১৮৭ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউতে ডাক পান ১৮৭ জন চাকরিপ্রার্থী। পুজোর আগেই এবার নিয়োগপত্র হাতে পাচ্ছেন ১৮৫ জন। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আপাতত ২ জনকে নিয়োগপত্র দেওয়া যাচ্ছে না। তবে তাঁরাও খুব তাড়াতাড়ি নিয়োগপত্র হাতে পাবেন।

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...