Wednesday, June 24, 2026

প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি নিয়ে ফের কড়া সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার নজরে শিক্ষকদের মেধা তালিকা। প্রাথমিকে নিয়োগের স্বচ্ছতা আনতে ২০১৪ সালের পর থেকে রাজ্যে যতজন শিক্ষক নিয়োগ করা হয়েছে তার সম্পূর্ণ তালিকা পর্ষদের (Board of Primary Education)ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কোর্টের নজরে এবার প্রায় ৬০ হাজার শিক্ষক। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ মেধাতালিকা (merit list)প্রকাশ করতে হবে বলে আজ বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগে একাধিক মামলা হয়েছে হাইকোর্টে। বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় নিজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই মামলার দায়িত্ব তুলে দিয়েছেন। এরপর থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এবার প্রাথমিক নিয়োগে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই মামলায় শিক্ষকের মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের তরফে স্পষ্ট ভাবে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বর বিভাজন সহ মেধা তালিকা প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Board of Primary Education)।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...