Monday, April 13, 2026

ঝুলনকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন হরমনপ্রীত, প্রীয় ঝুলুদিকে তুলে দেওয়া হল বিশেষ স্মারক

Date:

Share post:

শনিবার লর্ডসে কেরিয়ারের শেষ ম‍্যাচ খেলতে নেমেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। শেষ ম‍্যাচে লর্ডসে দলের হয়ে টস করতে নামলেন বাংলার এই ক্রিকেটার। আর ঝুলন গোস্বামীর শেষ আন্তর্জাতিক ম্যাচে আবেগে ভেসে গেলেন হরমনপ্রীত কৌর। ‘চাকদা এক্সপ্রেস’-কে বিশেষ স্মারক প্রদানের সময় অঝোরে কাঁদলেন ভারতীয় দলের অধিনায়ক। যিনি টসের সময় ‘ঝুলুদি’-কে লর্ডসের মাঠে নিয়ে এলেন। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন ঝুলনকে সম্মান জানাতে শনিবার ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর তাঁকেই টস করতে পাঠিয়েছিলেন। সেখানে ঝুলন বলেন, “ভারতীয় বোর্ড, বাংলার ক্রিকেট সংস্থা, আমার পরিবার, কোচ, অধিনায়কদের ধন্যবাদ। এটা খুব আবেগের মুহূর্ত। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই শুরু করেছিলাম, তাদের বিরুদ্ধেই শেষ করছি। সব থেকে বড় ব্যাপার হল আমরা ২-০ এগিয়ে।”

এদিন ম্যাচ শুরু হওয়ার আগে ঝুলনের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। সেইসময় হাজির ছিল পুরো ভারতীয় দল। ঝুলনের পাশেই দাঁড়িয়েছিলেন হরমন। অঝোরে কেঁদে ফেলেন ভারতীয় দলের অধিনায়ক। সেইসময় ‘দিদি’-র মতো হরমনের কাঁধ চাপড়ে দেন ঝুলন। তারপর জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নেন হরমনকে। সেই ছবি মন কেড়েছে নেটিজেনদের।

হরমনপ্রীত কেঁদে ফেললেও ঝুলনের চোখে জল নেই। শেষ ম্যাচ খেলতে নামার আগে ঝুলন বলেন, “আবেগকে সামলে রাখতেই হবে। ক্রিকেট মাঠে আবেগের কোনও জায়গা নেই। আমি এ রকমই নির্মম। ক্রিকেট খেলতেই হবে এবং নিজের সেরাটা দিতে হবে। ”

আরও পড়ুন:ফেডেরার অবসরে চোখে জল নাদালের, মন কেড়েছে বিরাটের

Related articles

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...