Saturday, April 4, 2026

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জলের নীচে রাজধানীর রাজপথ

Date:

Share post:

একনাগাড়ে চলা বৃষ্টিতে কার্যত বেহাল অবস্থা রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। বুধবার থেকে একটানা বৃষ্টির জেরে দিল্লি হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশে বিস্তীর্ণ এলাকা কার্যত জলের নিচে। এরই মাঝে পরিস্থিতি আরো গুরুতর হবে বলে আশংকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় মৌসম ভবন। আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণেই অল্প সময়ে এমন প্রবল বৃষ্টি হয়েছে। নিম্নচাপটি শনিবারের পর পশ্চিম উত্তরপ্রদেশ এবং দক্ষিণ হরিয়ানার দিকে সরে যেতে পারে।

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। গৌতম বুদ্ধনগর জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছিল ভারী বৃষ্টিপাতের কারণে শুক্র ও শনিবার সমস্ত বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণির পঠনপাঠন বন্ধ রাখা হবে। গুরুগ্রামের স্থানীয় প্রশাসনের তরফে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির জেরে জলমগ্ন ৪৮ নম্বর জাতীয় সড়কের একটি বড় অংশ।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...