Friday, June 26, 2026

ম‍্যাচ জিতিয়ে রোহিতের প্রশংসায় কার্তিক

Date:

Share post:

শুক্রবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজে দ্বিতীয় ম‍্যাচে ৬ উইকেটে জেতে ভারতীয় দল (India Team)। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। আর এই ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। তবে ম‍্যাচের সমস্ত হাইলাইটস কেড়ে নেন দিনেশ কার্তিক (Dinesh Karthik)। ম‍্যাচ জিততে ভারতের দরকার ছিল ১০ রান। ড্যানিয়েল স্যামসের প্রথম দুই বলে ছয় এবং চার মেরে চার বল বাকি থাকতেই দলকে জিতিয়ে আরও একবার ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করেন দীনেশ কার্তিক। যদিও এর কোন কৃতিত্ব নিতে রাজি নন তিনি।

ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে তার ফিনিশার হয়ে ওঠার পিছনে রহস্য কী? জানতে চাওয়া হলে কার্তিক বলেন,”অনুশীলনে এই ধরনের বিভিন্ন পরিস্থিতি তৈরি করে সেই অনুযায়ী খেলার চেষ্টা করি। অনেক দিন ধরেই এটা করছি। আরসিবি-র পরে ভারতীয় দলেও একই কাজ করছি। এখন আমার দৈনন্দিন কাজের অংশ হয়ে গিয়েছে এটা। রাহুল ভাই এবং বিক্রম রাঠৌর আমাকে অনেক সাহায্য করেন। কী ভাবে আমার অনুশীলন করা দরকার, কোন শট খেলা দরকার, সব বলে দেয়।নির্দিষ্ট বিষয় নিয়ে অনুশীলন করতে ভালবাসি। একটানা বেশি ক্ষণ অনুশীলন করা আমার ধাতে নেই। বিশেষ কিছু বিষয়ে জোর দেওয়ার চেষ্টা করি।”

ফিনিশ নিজে করলেও রোহিত শর্মার পারফরম্যান্সকে কৃতিত্ব দিচ্ছেন কার্তিক। তিনি বলেন,” রোহিত শর্মা অসাধারণ ব্যাটিং করেছেন। আমি শেষের দুটি বল পেয়েছি, যেটা হয়েছে সেটা চেষ্টা করেছি মাত্র। রোহিত শর্মা আজ অসাধারণ ব্যাটিং করেছেন। নতুন বলে সেই উইকেটে সেই শট খেলা বিশ্বমানের বোলারদের পক্ষে সহজ নয়। শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা কত বড় খেলোয়াড় তা তিনি দেখিয়েছেন। তাঁর ফাস্ট বোলারদের খেলার খুব ভালো ক্ষমতা আছে যা তাঁকে বিশেষ করে তোলে।”

আরও পড়ুন:রোনাল্ডোকে দোষী সাব‍্যস্ত করল ইংল‍্যান্ড ফুটবল সংস্থা

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...